দেয়ালধসে নারী শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বারিধারায় গতকাল বৃহস্পতিবার সকালে দেয়ালধসে বেদনা খাতুন (৩৩) নামের এক নারী শ্রমিক মারা গেছেন। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, বারিধারার ১৩ নম্বর সড়কের ৭ নম্বরের একটি বাড়ি নির্মাণের কাজ চলছে। গতকাল সকাল ১০টার দিকে বাড়ির সীমানা দেয়াল ধসে পড়ে। সেখানে কাজ করার সময় বেদনা খাতুনসহ চারজন দেয়ালচাপা পড়েন। এতে ঘটনাস্থলে বেদনা মারা যান। আহত শ্রমিক মাহবুব, আজিবুল ও খালেদকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।