দেয়ালিকা প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল সোমবার রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ কলেজে দেয়ালিকা প্রকাশ করা হয়েছে। কলেজের অধ্যক্ষ হাতেম আলী প্রধান অতিথি হিসেবে ১৭-এর অন্তরে ৭১ শিরোনামের দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন। কলেজ ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ আয়ূব আলী, শিক্ষক আশরাফুল ইসলাম, আবদুর রাজ্জাক, অলকা রাণী ও মাহাবুবুর রহমান। দেয়ালিকায় কলেজের শিক্ষার্থীদের ছোটগল্প, প্রবন্ধ ও কবিতা স্থান পেয়েছে। এটি কলেজের প্রথম দেয়ালিকা। কলেজ কর্তৃপক্ষ জানায়, সাহিত্যচর্চা ও নতুন লেখক তৈরিতে এই প্রকাশনা অব্যাহত থাকবে।