দেয়ালের লিখন ও পত্রিকা পড়ুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘টিভির টক শোতে সরকারের ব্যর্থতার সমালোচনা ও জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরা হয় বলে প্রধানমন্ত্রীর কাছে এগুলো টক মনে হয়। মানুষের মনের ভাষা বুঝবে, চোখের ভাষা বুঝবে এবং সে অনুযায়ী কাজ করবে—এটাই হলো দায়িত্বশীল সরকারের কাজ।’বিএনপি-সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক সভাপতি এম এ হাদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, ‘দেয়ালের লিখন পড়ুন, পত্রিকা পড়ুন।’ বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, ‘এই সরকারের দুর্নীতি ও চাঁদাবাজিতে মানুষ এখন ত্যক্তবিরক্ত। দেশে-বিদেশে বর্তমান সরকার দুর্নীতিবাজ হিসেবে স্বীকৃত।’ড্যাবের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।