দৈনিক উত্তরবঙ্গ বার্তার সম্পাদক হানিফের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর থেকে প্রকাশিত দৈনিক উত্তরবঙ্গ বার্তার সম্পাদক হানিফ আলী শেখ (৫৩) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার গভীর শোক প্রকাশ করেছেন।