দৈনিক ডেসটিনির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা ও অন্যান্য পাওনা নিয়ে প্রতারণার অভিযোগে দৈনিক ডেসটিনির সম্পাদক মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি গ্রুপের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল আমীনের বিরুদ্ধে গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন পত্রিকাটির সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক ডেসটিনির সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা আদায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক নোমান সালমান, সদস্যসচিব শ্যামল কান্তি নাগ এবং মাহফুজ সিদ্দিকী, রিশিত খান, রাশিদুল হাসান, আলমগীর হোসেন, আহসান হাবিব, মুজাম্মেল হক, তাজুল ইসলাম, হারুন অর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, পত্রিকার কর্তৃপক্ষ বেতন-ভাতা না দিয়ে তাঁদের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে। বেতন-ভাতা না পাওয়ার কারণে সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিজ্ঞপ্তি।