সাবেক স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর সংবাদ
দৈনিক যুগান্তরের বিরুদ্ধে মানহানির মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বিরুদ্ধে আপত্তিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তর-এর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। চাঁদপুরের কচুয়া যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাজী এনামুল হক বাদী হয়ে সোমবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অসীম কুমার দের আদালতে মামলাটি করেন। পরে আদালত মামলার বিবাদী যুগান্তরের প্রকাশক, ভারপ্রাপ্ত সম্পাদক, প্রধান প্রতিবেদক ও বার্তা সম্পাদককে আগামী ১১ মার্চ চাঁদপুর আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।