দৈনিক সংগ্রামের কার্যালয়ে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয় ও সাংবাদিক শফিক রেহমানের বাড়িতে গতকাল রোববার রাতে ককটেল ও পেট্রলবোমা হামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১১টার দিকে বড় মগবাজারের আল ফালাহ প্রিন্টিং প্রেস ও দৈনিক সংগ্রাম-এর কার্যালয়ের ফটকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। একটি পেট্রলবোমা ভেতরেও ছুড়ে মারা হয়। এতে সেখানে আগুন ধরে গেলে নিরাপত্তাকর্মীরা নিভিয়ে ফেলেন।