দৈনিক সংগ্রামের নবীনগর প্রতিনিধি রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলায় গ্রেপ্তার হওয়া দৈনিক সংগ্রাম-এর নবীনগর প্রতিনিধি ও স্থানীয় প্রেসক্লাবের অর্থ সম্পাদক হেলালউদ্দিন খাদেমকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।