দৈনিক সচেতনের প্রকাশনা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সচেতন পত্রিকার প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে সহকারী কমিশনার শারাবান তাহুরা গতকাল মঙ্গলবার প্রকাশনা বাতিলের বিজ্ঞপ্তি জারি করেন।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, কাঁচপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ে ‘পুলিশকে উলঙ্গ করে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকেরা’ শিরোনামে ২ জুন দৈনিক সচেতন পত্রিকায় সংবাদ ছাপা হয়। ওই বিক্ষোভের ঘটনার সময় পুলিশকে উলঙ্গ করার কোনো ঘটনাও ঘটেনি। এ ছাড়া ৩ জুন শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদবিষয়ক একটি সংবাদ ছাপা হয়। এতে একটি ভাঙা ভবনের সঙ্গে অন্য জায়গা থেকে মসজিদের নাম, গম্বুজ, মিনারের ছবি সংযোজন করে ছাপা হয়েছে। ছবিতে মনে হয় যেন মসজিদটি ভাঙা হয়েছে। কাটপিস সংযোজন করে উদ্দেশ্যমূলকভাবে ছবিটি প্রকাশ করা হয়েছে। এই দুই কারণে প্রকাশনা বাতিল করা হয়েছে।এ ব্যাপারে পত্রিকাটির সম্পাদক কাজী মোহাম্মদ ইসমাইল স্বীকার করেন, পুলিশসংক্রান্ত সংবাদের সঙ্গে শিরোনামের মিল ছিল না। তিনি বলেন, শীতলক্ষ্যার উচ্ছেদ অভিযানসংক্রান্ত সংবাদে আলোকচিত্রী কয়েকটি ছবি মিলিয়ে একটি ছবি বানিয়েছেন। এ রকম প্রায়ই করা হয়ে থাকে।