দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কে সি দে রোড এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত থেকে ২০টি দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এ অভিযান চালান। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ফুটপাতে যেকোনো ধরনের স্থাপনাই অবৈধ। কে সি দে রোড এলাকার সিনেমা প্যালেস থেকে শুরু করে থিয়েটার ইনস্টিটিউট পর্যন্ত রাস্তার দুই পাশে ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।