প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব পৌরবাজারের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা কর্তৃপক্ষ ফলপট্টি এলাকা থেকে এসব দোকান উচ্ছেদ করে। পৌর মেয়র আওলাদ হোসেন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, ওয়াহিদুজ্জামান মৃধা, ওয়াজউদ্দিন প্রধান, মামুনুর রশিদ, আহিজল মুন্সী ও মামুন চৌধুরী প্রমুখ। মেয়র আওলাদ হোসেন বলেন, বাজারের ফলপট্টিতে রাস্তা দখল করে অবৈধভাবে স্থাপিত ৫০টির বেশি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে পৌরসভার আরও কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হবে।