দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার এলাকার প্রধান ডাকঘরের সামনে থাকা আটটি দোকান উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডাকঘরের সামনের সড়কে এই দোকানগুলো ছিল। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম প্রশান্ত কুমার বিশ্বাস অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করেন। তবে উচ্ছেদ হওয়া দোকানিরা বলছেন, তাঁরা অন্তত ২০ বছর ধরে এখানে ফলের ব্যবসা করছেন। দোকান উচ্ছেদের আগে কোনো নোটিশ বা মৌখিকভাবে তাঁদের জানানো হয়নি। এতে তাঁরা বিপদে পড়েছেন।