দোকান উচ্ছেদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ওআর নিজাম সড়কে দোকান উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷
গতকাল শুক্রবার দুপুরে ব্যবসাপ্রতিষ্ঠানের লোকজন ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন আহত হন৷ পুলিশ এ সময় ফাঁকা গুলি ছোড়ে৷
একাধিক সূত্রে জানা গেছে, নগরের ওআর নিজাম সড়কের এই জায়গার মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে৷ বিরোধপূর্ণ এই জায়গায় ক্যাম্পাস নির্মাণ করছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়৷ সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ব্যবসায়ী নজরুল ইসলাম ও এক্সকাভেটরের চালক আলমগীর৷
আহত নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাড়া করা লোকজন অতর্কিত আমাদের ওপর হামলা করে৷ আমরা প্রতিরোধ করলে পুলিশ গুলি ছোড়ে৷ পরে আমাদেরকে কোনো ধরনের সুযোগ না দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পে-লোডার দিয়ে প্রায় ৪০টি দোকান উচ্ছেদ করে৷’
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু তাহেরের সঙ্গে দেখা করলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান৷
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ািল অঞ্চল) শাহ মো. আবদুর রউফ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি৷