দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর নিউটাউন এলাকায় গতকাল শুক্রবার আগুনে পুড়ে গেছে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান। দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার মামুন মিয়ার ইলেকট্রনিক সামগ্রীর দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু সময়ের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘণ্টা সময় লেগে যায়। তবে এর আগেই মামুনের দোকান, একটি ওয়ার্কশপ, মুদি, ফ্রিজ ও এসি মেরামতের দোকান ও একটি কনফেকশনারির দোকান পুড়ে যায়। ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আক্কাছ আলী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।