দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের দেওয়া আগুনে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাকুপাড়া বাজারের দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নয় লাখ টাকার ক্ষতি হয়েছে। বাগাতিপাড়া থানার পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, বুধবার রাত নয়টায় মাকুপাড়া বাজারের আরিফুল ইসলাম তাঁর মরিয়ম ফার্মেসি ও ইদ্রিস আলী তাঁর টেইলার্সের দোকান বন্ধ করে বাড়ি যান। রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা দোকান দুটিতে আগুন ধরিয়ে দেয়।