দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেট-সংলগ্ন চাঁদনী চক মার্কেটের ব্যবসায়ীরা চাঁদাবাজির প্রতিবাদে গতকাল বুধবার সকাল নয়টা থেকে পৌনে তিন ঘণ্টা দোকান বন্ধ রেখে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। গতকাল সকাল নয়টার দিকে চাঁদনী চকের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে মার্কেটের সামনে অবস্থান নেন। তাঁরা চাঁদাবাজদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। বিক্ষোভ কর্মসূচির পর বেলা পৌনে ১২টার দিকে ব্যবসায়ীরা দোকান খুলেন। ব্যবসায়ীরা বলেন, গত মঙ্গলবার স্থানীয় সন্ত্রাসীরা চাঁদার দাবিতে কয়েকটি দোকানে হামলা করে। মাঝেমধ্যেই সন্ত্রাসীরা এসে চাঁদার জন্য হামলা চালায়। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, চারটি দোকানের মালিকানা নিয়ে চাঁদনী চক মার্কেটের মালিকের সঙ্গে ব্যবসায়ীদের আদালতে মামলা চলে আসছিল। গত মঙ্গলবার আদালতের রায়ে মার্কেটের মালিক ওই দোকানগুলো পান। এ নিয়ে মার্কেটের মালিক পক্ষের সঙ্গে তর্ক-বিতর্কের পর ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বিক্ষোভ করেন।