প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার অধীন মোহরা এলাকায় আগুনে একটি মুদির দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে মোহরা কাজীর হাটের একটি দোকানে আগুন লাগে। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
লাশ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফটিকা গ্রাম থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম