দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার বন্দর হাটে গত রোববার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি সার-কীটনাশকের দোকান ও একটি দরজি দোকান ভস্মীভূত হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সারের ডিলার ও কীটনাশক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, আগুনে তাঁর ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। অপরদিকে দরজি ব্যবসায়ী পরিমল জানান, তাঁর ৪০ হাজার টাকার মালামাল পুড়েছে।
নাটোর প্রতিনিধি