দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিপণিবিতানে আগুন লেগে সাতটি পুরোনো কাপড় ও দুটি আসবাবের দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ডেমরা ফায়ার সার্ভিসের পরিদর্শক মন্টু বিশ্বাস জানান, বেলা তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) খালের ওপর নির্মিত আধা পাকা বিপণিবিতানে আকস্মিকভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।