দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। গতকাল রোববার দুপুরে বাজারের একটি দোকানে রেফ্রিজারেটর মেরামতের সময় গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, টাউন নওয়াপাড়া বাজারের বাঁধন বেকারি নামের একটি দোকানের রেফ্রিজারেটর মেরামত করার সময় এর গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুন ধরে যায় এবং দ্রুত তা আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদিন তিতাস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বাগেরহাট সংবাদদাতা