দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গত সোমবার মধ্যরাতে নরসিংদীর বড়বাজার মুদি-মনিহারিপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, আগুনে কমপক্ষে তাঁদের ৪৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। নরসিংদী দমকল বাহিনীর উপসহকারী পরিচালক শহীদুর রহমান জানান, আগুনে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা হতে পারে বলে তাঁরা ধারণা করছেন।