দোকান মালিকদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার নেতারা গত সোমবার র্যাব ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। সমিতির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক কমল কৃষ্ণ ভট্টাচার্যের কাছে তাঁরা একটি স্মারকলিপি দিয়েছেন। সমিতির সভাপতি মো. মিজানুর রহামান চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়েছে, সোমবারের ঘটনায় ১৩ জন ব্যবসায়ীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে র্যাবের দায়ের করা মামলাটি প্রত্যাহার করে ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা দিতে হবে।