দোকান সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাড়পত্র ছাড়া ওষুধ বিক্রির দায়ে তিনটি হোমিওপ্যাথ ওষুধের দোকান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল চট্টগ্রাম নগরের পুরাতন গির্জা ও টিঅ্যান্ডটি সড়কে এই অভিযান চালানো হয়। এ সময় ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব উপস্থিত ছিলেন। ছাড়পত্র না থাকায় লোকনাথ হোমিও হল, জগন্নাথ হোমিও হল ও সাধনা হোমিও হল সিলগালা করে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অনুমোদনহীন ওষুধ, টেস্টি স্যালাইন রাখার দায়ে বণিক ফার্মেসিকে ১০ হাজার ও ন্যাশনাল ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।