দোকানঘর উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জাফলংয়ের পিয়াইন নদের তীরে সরকারি খাসজমিতে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানঘর প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উচ্ছেদ করেছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখার আহমেদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের সহকারী পুলিশ সুপার (উত্তর সার্কেল) বীণা রানী দাশ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ মিয়া, সহকারী ভূমি কর্মকর্তা নৃপেন্দ্র কুমার দাশ, উপজেলা ভূমি নাজির সিরাজ উদ্দিন, উপপরিদর্শক নাজমুল ইসলাম, সহকারী উপপরিদর্শক শাহ আলমসহ পুলিশ ও বিজিবির অর্ধশতাধিক সদস্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী জানান, একটি মহল পিয়াইন নদের তীরে অবৈধভাবে দোকানঘর তৈরি করে বিভিন্ন নকল পণ্য বিক্রি করছিল।