দোকানদারকে মারধর করেছে ছাত্রলীগের দুই কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনের খাবারের দোকানদারকে মারধর করেছেন ছাত্রলীগের দুই কর্মী। গতকাল বৃহস্পতিবার পাওনা টাকা চাওয়ায় খাবারের দোকানদার মো. ইকবালকে মারধর করেন মোতাছিম বিল্লাহ ও তন্ময় খান। ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত বুধবার মোতাছিম বিল্লাহ ও তন্ময় খান হলের সামনের দোকানে দুপুরের খাবার খেতে যান। খাওয়া শেষে তাঁরা পুরো টাকা পরিশোধ না করে সেখান থেকে চলে আসেন। গতকাল আবার তাঁরা ওই দোকানে গেলে দোকানমালিক ইকবাল তাঁদের কাছে পাওনা টাকা চান। এতে মোতাছিম ও তন্ময় উত্তেজিত হয়ে দোকানমালিককে মারধর করেন।