প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজারে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী আহত হওয়ার প্রতিবাদে গতকাল শনিবার ওই বাজারের ব্যবসায়ীরা চার শতাধিক দোকানপাট বন্ধ রেখে সরিষাবাড়ী-জামালপুর সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাজারের ব্যবসায়ী মামুনুর রশিদের ব্যবসাপ্রতিষ্ঠানে গত বুধবার রাতে ১০-১২ জন দুর্বৃত্ত হামলা করে ৭৫ হাজার টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা মামুনুর রশিদকে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর প্রতিবাদে গতকাল ভাটারা বাজার এলাকায় ওই বাজারের ব্যবসায়ীরা দুই ঘণ্টা সরিষাবাড়ী-জামালপুর সড়ক অবরোধ করেন।