দোকানিকে ছুরিকাঘাত করায় ছাত্রলীগের দুজনকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ফটোকপি দোকানিকে ছুরিকাঘাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রক্টরিয়াল বডির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ এ সিদ্ধান্ত নেন।

বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক ও নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান এবং ছাত্রলীগের কর্মী ও অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শাহজাহান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে অস্বীকার করায় গত ২৬ মে ক্যাম্পাসের ফটোকপি দোকানি জিয়াউর রহমানকে শাহজালাল আবাসিক ছাত্রাবাসে আটকে রেখে ছাত্রলীগের কর্মীরা ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে।