প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া বাজারে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গত শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে খেলাঘর ও হিরা ফার্মেসি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। একপর্যায়ে পাশের একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বসতবাড়িটির সামান্য ক্ষতি হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহাব ও ইউএনও মো. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।