দোকানে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলায় মালেকা বেওয়া (৪৫) নামের এক বিধবার মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আবাদপুকুর বাজার বেবিস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। মালেকা বেওয়ার ছেলে আবদুল মান্নান বলেন, গভীর রাতে বাজারের লোকজন দোকানে আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে দোকানে থাকা নগদ ২০ হাজার টাকাসহ আরও প্রায় ৪০ হাজার টাকার মালামাল ভস্মীভূত হয়। দোকানে কীভাবে আগুন ধরেছে তা জানা যায়নি। দোকানটিই ছিল তাঁদের একমাত্র সম্বল। বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে তাঁর মা ব্যবসা করছিলেন।