দোকানে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী বটতলা মোড়ে গত বুধবার রাত নয়টার দিকে আগুনে একটি মুদিদোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানি সোহেল রানা একই গ্রামের হারেজ শেখের ছেলে। সোহেল বলেন, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যা রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। রাতে রহস্যজনকভাবে দোকানে আগুন লাগে। এতে নগদ টাকা, দোকানের মালামাল ও সৌর বিদ্যুতের প্যানেল পুড়ে তাঁর প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।