দোকানে অগ্নিকাণ্ড মালামাল ভসঞ্চীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের থানা রোডে বৈদ্যুতিক সামগ্রী বিক্রির একটি দোকানে আগুন লেগে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।দোকানের মালিক ফারুক আহমদ জানান, ঈদের দিন সকালে দোকান খোলেন। কিছু সময় বসার পর তিনি দোকান বন্ধ করে চলে যান। খবর পেয়ে পরদিন সকালে এসে দেখেন দোকানের সব মালামাল পুড়ে গেছে। জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক সুহেল আহমদ বলেন, যেভাবে দোকানের মালামাল পুড়েছে তাতে মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।