দোকানে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ পৌর এলাকায় আগুন লেগে সাতটি দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার ভোরে পৌর শহরের বড় বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর চারটার দিকে বড় বাজারের কমল ঘোষের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ছয়টি দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পাঁচটি মুদি দোকান এবং একটি হার্ডওয়্যারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। অপর একটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ