দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের পরিঘাটা গ্রামে ক্ষুদ্র ব্যবসায়ী অমল চন্দ্র পাইকের (৬০) ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পরিঘাটার গ্রাম পুলিশ পরিতোষ চন্দ্র শিকদার জানান, অমল চন্দ্র পাইক পরিঘাটা বাজারে তালপাতার ছাউনি দেওয়া একটি ছোট দোকানে চা, পান ও শুকনো খাবারসামগ্রী বিক্রি করতেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা ওই দোকানে আগুন দেয়। এতে ঘরটি পুড়ে যায়। এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি