দোকানে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের স্টেশন সড়কের শাহাদত আলী লস্কর মার্কেটের চারটি দোকান আগুনে পুড়ে গেছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জয়পুরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহানুর ইসলাম জানিয়েছেন। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি