দোকানে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট বাজারের জিয়েম গার্মেন্টস নামের একটি দোকানের মালিক উপজেলার সদরপাড়া গ্রামের মোকবুল হোসেন গতকাল মঙ্গলবার দুপুরে বাড়িতে ভাত খেতে যান। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে দোকানে আগুন লেগে যায়। এতে ওই দোকানের সব মাল পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ধুনট (বগুড়া) প্রতিনিধি