দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পান্থপথে গতকাল রোববার দুপুরে আসবাবের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানের কিছু মালামাল পুড়ে গেলেও কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা নীলুফা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে লিটন ফার্নিচার নামের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে নামে। আধা ঘণ্টার মধ্যেই আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। নীলুফা বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিজস্ব প্রতিবেদক|