দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলার নওদুলী বাজারের একটি দোকানে গত শুক্রবার রাত নয়টার দিকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। বাপ্পি কুমার সরকারের ওই দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ সময়ের মধ্যে আগুনে পুড়ে যায় ঘরে রাখা একটি ফ্রিজ, একটি টিভি, আলমারি, কীটনাশক, সিমেন্টসহ ঘরে রাখা প্রায় সব আসবাবপত্র। এতে সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আত্রাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মাহবুল আলম। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|