দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি দোকানে আগুন লেগে অন্তত ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গত রোববার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বাজারে মা ভ্যারাইটিজ স্টোরে এ ঘটনা ঘটে। দোকানটির মালিক ইয়াদুল ইসলাম। স্থানীয় ব্যবসায়ীরা জানান, গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দোকানের কম্পিউটার, ফটোকপিয়ার, স্ক্যানার, ক্যামেরাসহ সব মালামাল পুড়ে যায়। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।