দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম-চিলমারী সড়কের কেতারমোড়ে অগ্নিকাণ্ডে ২০টি দোকান ও গুদামঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।