দোকানে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার ছয়হিস্যা গ্রামের চার রাস্তার মোড় এলাকার সাতটি দোকানের তালা ভেঙে আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মালিকেরা হলেন: লতিফ গাজী, শহিদ হাওলাদার, নুরু হাওলাদার, বাচ্চু মোল্লা, আবুল কাসেম, শিপন গাজী ও রাসেল মোল্লা। এ বিষয়ে তাঁরা থানায় মামলা করবেন।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি