দোকানে চুরি বন্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজারের ব্যবসায়ীরা দোকানে চুরি বন্ধে পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ১০টায় ধানগড়া বাজারে আয়োজিত ব্যবসায়ীদের সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।ধানগড়া বণিক সমিতির সভাপতি নূর সাঈদ সরকারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সুবাইদুল ইসলাম, গোলজার হোসেন, হযরত আলী সরকার, কামরুল ইসলাম প্রমুখ। সমাবেশে স্থানীয়ভাবে পাহারাদার নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি থানা পুলিশের টহলের ব্যবস্থা করতে দাবি জানানো হয়।গত এক মাসে বাজারের বেশ কয়েকটি দোকানে চুরি হয়েছে বলে তাঁরা জানান। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, স্থানীয়ভাবে পাহারার ব্যবস্থা করার জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে। এ ছাড়া পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে।