দোকানে ঢুকে গেল বাস, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়লে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।

আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে পাকুন্দিয়া উপজেলার থানাঘাট মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক নামের বাসটি থানাঘাট এলাকায় মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দোকানের ওপর উঠে যায়। এ সময় দোকানের সামনে থাকা এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। আহত হন দোকানের ভেতরে থাকা ১০ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকায়, দুজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল এবং তিনজনকে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. সাকাওয়াত হোসেন (৩০) বলে জানা গেছে। তিনি পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক পলাতক রয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে।