দোকানের গুদামে গোখরা সাপের ৭০টি বাচ্চা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকা উপজেলার পৌর শহরের বাসস্ট্যান্ডসংলগ্ন ‘সাব্বির এন্টারপ্রাইজ’ নামের একটি হার্ডওয়্যার দোকানের গুদাম থেকে গতকাল রোববার ৭০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
দোকানের স্বত্বাধিকারী আজিজুল হক ও এলাকার অনেকে জানান, দুই-তিন দিন আগে একই দোকানের গুদাম থেকে মালামাল ভর্তি কার্টন খুললে একটি গোখরা সাপের বাচ্চা পাওয়া যায়। এ ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন কার্টন থেকে এক-দুটি করে সাপের বাচ্চা বের হতে থাকলে দোকানের কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে গতকাল রোববার উপজেলার ভরাডোবা গ্রামের সাপের ওঝা আফতাব উদ্দিনকে ডেকে আনা হয়। তিনি গুদামের বিভিন্ন স্থান থেকে ৭০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেন।