দোতলা ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাই করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পথে দোতলা ট্রেন চালু করা যায় কি না, তার সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এই সুপারিশ করা হয়।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, বর্তমানে যে রেললাইন আছে তাতে দোতলা ট্রেন চালু করা সম্ভব নয়। এ ধরনের ট্রেন চালু করতে হলে নতুন লাইন তৈরি করতে হবে। কিছু জায়গায় ওভারব্রিজ ও আন্ডারপাস বানাতে হবে। কিন্তু সাধারণ মানুষের যোগাযোগের সুবিধার জন্য দোতলা ট্রেন অপরিহার্য। তাই এ ধরনের ট্রেন চালু করা সম্ভব কি না, বা করতে হলে কী কী করণীয়—বিষয়টি মন্ত্রণালয়কে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে বলা হয়েছে।