দোতলা থেকে পড়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব সদর দপ্তরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র মেরামত করতে গিয়ে দোতলা থেকে পড়ে মারা গেছেন আল আমিন (২৫) নামের এক তরুণ। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। বিমানবন্দর থানার এসআই ইউসুফ আলী বলেন, অসাবধানবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আল আমিনের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদরের দাউটিয়া গ্রামে। তিনি উত্তরার জসীমউদ্দীন রোডে ‘ঢাকা ফ্রিজ’ নামে একটি দোকানে চাকরি করতেন।