দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিসালাত আহমেদ
সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও কর্মজীবী নারীর উপদেষ্টা রিসালাত আহমেদের আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গত ২১ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গত ২৩ সেপ্টেম্বর বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।