দোলাইরপাড় এলাকার ৩০০ ফোন বিকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজ্রপাতের কারণে গত ১৬ ফেব্রুয়ারি রাতে গেন্ডারিয়া টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন দোলাইরপাড় এলাকার একটি টেলিফোন কেবিনেট বক্স পুড়ে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকার প্রায় ৩০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কেবিনেট মেরামতের কাজ শুরু করা হয়েছে। আশা করা যায়, আগামী চার-পাঁচ দিনের মধ্যে টেলিফোনগুলো আবার চালু করা সম্ভব হবে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।