প্রথম আলোর প্রতিনিধির ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে গতকাল শনিবার বেলা সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটি, প্রথম আলো বন্ধুসভা, রেড ক্রিসেন্ট সোসাইটি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থাসহ বেশ কয়েকটি সংগঠনের নেতারা একাত্মতা ঘোষণা করেন।
কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি খান মোহামঞ্চদ খালেদ, সাধারণ সম্পাদক শামসাদুল আকতার শামীম, সাবেক সাধারণ সম্পাদক জাফর আহমেদ ও টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান প্রমুখ।
এ সময় প্রথম আলো বন্ধুসভা টাঙ্গাইলের উপদেষ্টা গণসংগীত শিল্পী এলেন মল্লিক, টাঙ্গাইলের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন আরা, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এম এ রউফ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সানিয়াত খান বাপ্পা ও টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কামনাশীষ শেখরের ওপর হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। অন্যথায় আগামীকাল রোববার বিক্ষোভ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সঞ্চারকলিপি প্রদানসহ বড় ধরনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।
টাঙ্গাইল সদর হাসপাতালের সহকারী পরিচালক নুর মোহামঞ্চদ বলেন, বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ। তাঁকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা খান বলেন, ঘটনার পর থেকে সন্ত্রাসীরা পালিয়ে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের আলাদা দল ও গোয়েন্দা বিভাগ কাজ করে যাচ্ছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কামনাশীষ শেখরের ভাতিজা সুদীপ্ত সাহা ব্যক্তিগত গাড়িতে করে টাঙ্গাইল থেকে বাজিতপুর যাচ্ছিলেন। পথে সাহাপাড়া এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক তাঁদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়ির ডান পাশের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে ট্রাকচালকের সঙ্গে সুদীপ্ত ও তাঁদের গাড়ি চালক মেরাজুলের কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে কামনাশীষ শেখর ঘটনাস্থলে পৌঁছালে ওই এলাকার সন্ত্রাসী রেজা, প্রিন্স ও আনোয়ারের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়।
হামলাকারীরা কামানশীষের মাথা, কাঁধ ও চোয়ালসহ শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে আঘাত করে এবং তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।