দোষীদের গ্রেপ্তারের দাবি ড. কামালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
রাজধানীতে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত সভাপতি পরিষদের সভায় কামাল হোসেন এসব ঘটনায় দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি করেন। এ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা বাদ দেওয়ারও আহ্বান জানান তিনি।
এ পর্যন্ত সংঘটিত হামলার ঘটনা প্রতিরোধে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর উদ্যোগ নিতে চরমভাবে ব্যর্থ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন কামাল হোসেন।
তিনি নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অবিলম্বে যথাযথ পুনর্বাসন ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য দেন মোস্তফা মোহসীন মন্টু, মফিজুল ইসলাম খান, সুব্রত চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।