দোষীদের গ্রেপ্তারের দাবিতে দিনাজপুর বন্ধুসভার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গৃহবধূ নাসরীন আকতার ও তাঁর স্বামী রেজওয়ানুল হকের ওপর অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত শনিবার জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা। গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ওই গৃহবধূর মৃত্যু হয়। গুরুতর আহত হন তাঁর স্বামী রেজওয়ানুল।
প্রথম আলো দিনাজপুর বন্ধুসভার উদ্যোগে শনিবার বেলা ১১টায় ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সংস্কৃতিকর্মী বিকাশ চন্দ্র সরকার, কানিজ রহমান, রত্না মিত্র, সুজন দে ও দীপক কুমার দাস; কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ছবি সিনহা, বন্ধুসভার সভাপতি অমিতাভ পাল ও অন্য সদস্যরা এবং সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।